বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড হোসেনপুরে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু

ইসিতে প্রায় সাড়ে ৩শ অভিযোগ, অর্ধেকই মাঠ কর্মকর্তাদের বিরুদ্ধে

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে
ইসিতে প্রায় সাড়ে ৩শ অভিযোগ, অর্ধেকই মাঠ কর্মকর্তাদের বিরুদ্ধে

ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট কেন্দ্র করে নির্বাচন কমিশনে এখন পর্যন্ত প্রায় সাড়ে তিনশ অভিযোগ পড়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব ও এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম এ তথ্য জানান।

এ সংক্রান্ত এক প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে ১৪৪টি, আচরণবিধি ভঙ্গ ও অন্যান্য অভিযোগ ২০১টিসহ মোট ৩৪৪টি অভিযোগ জমা পড়েছে।

সাইফুল ইসলাম জানান, গত ৮ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাহী হাকিমরা নির্বাচনি আচরণবিধি প্রতিপালন প্রশ্নে বা অভিযোগের বিষয়ে মামলা করেছেন ২১২টি। আর জরিমানা করা হয়েছে ২২ লাখ ৯৮ হাজার ৭৫০ টাকা।

ইলেক্টোরাল ইনকোয়ারি অ্যান্ড এডজুডিকেশন কমিটি ১৫টি অভিযোগে একলাখ সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে।

ভোটের সপ্তাহখানেক আগে নির্বাচনি পরিবেশকে ‘যথেষ্ট ও তুলনামূলকভাবে ভালো’ বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বুধবার বলেছেন, “আমরা মনে করি, নির্বাচনি পরিবেশ যথেষ্ট ভালো আছে, তুলনামূলকভাবে ভালো আছে তো অবশ্যই বলব।”

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com