সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

তাড়াইলে জামায়াত প্রার্থীর শেষ জনসভা নরসুন্দা নদী পুনরুজ্জীবনসহ উন্নয়নের প্রতিশ্রুতি ডা. জেহাদ খানের

রুহুল আমিন
  • আপডেট সময় সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে
তাড়াইলে জামায়াত প্রার্থীর শেষ জনসভা নরসুন্দা নদী পুনরুজ্জীবনসহ উন্নয়নের প্রতিশ্রুতি ডা. জেহাদ খানের

আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ–৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী প্রফেসর কর্নেল ডা. জেহাদ খান (অব.)-এর শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় তিনি দখল-দূষণে বিপন্ন হয়ে সরু নালায় পরিণত হওয়া তাড়াইলের নরসুন্দা নদী পুনরুজ্জীবনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং কৃষিখাতকে আধুনিক ও টেকসই করার প্রতিশ্রুতি দেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় তাড়াইল উপজেলা পুরাতন ডাকবাংলো রোড সংলগ্ন বালুর মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. হাবিবুর রহমান ভূঁইয়া এবং সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি এম কে মাসুদ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর কর্নেল ডা. জেহাদ খান (অব.) বলেন, “দেশের মানুষ সৎ, দক্ষ ও আল্লাহভীরু নেতৃত্বের অপেক্ষায় রয়েছে। জনগণের রায়ে নির্বাচিত হলে কিশোরগঞ্জ–৩ আসনকে ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও উন্নত জনপদে রূপান্তর করা হবে।” তিনি ভোটারদের দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক বলেন, প্রফেসর কর্নেল ডা. জেহাদ খান একজন আদর্শবান ও গ্রহণযোগ্য নেতৃত্ব। তিনি নির্বাচিত হলে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।

চাকসু’র সাবেক জিএস সাঈদ বিন হাবিব বলেন, ১১ দলীয় ঐক্যজোট একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। এই লক্ষ্য বাস্তবায়নে দাড়িপাল্লা প্রতীকের বিকল্প নেই।

জেলা হিন্দু বিভাগের সেক্রেটারি কৃষ্ণচন্দ্র বসাক বলেন, ডা. জেহাদ খান সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি নির্বাচিত হলে সংখ্যালঘুসহ সকল নাগরিক সমান মর্যাদা পাবে।

জনসভায় জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ১১ দলীয় ঐক্যজোটের শরিক দলগুলোর নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন। শেষে দোয়ার মাধ্যমে শান্তিপূর্ণভাবে জনসভা সমাপ্ত হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com