বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

দাঁড়িপাল্লার এজেন্টের স্বাক্ষরিত ২৩টি ফলাফল শিট জব্দ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে
দাঁড়িপাল্লার এজেন্টের স্বাক্ষরিত ২৩টি ফলাফল শিট জব্দ

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের সলিমুন্নেছা বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোটের আগের দিন দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষরিত ২৩টি ফলাফল শিট উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কালীগঞ্জ পৌরসভার ৫নং সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী জেসমিন আরা। এ ঘটনার পর কেন্দ্র পরিদর্শন করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা, সহকারী রিটার্নিং কর্মকর্তা রিজওয়ানা নাহিদ।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা জানান, খবর পেয়ে কেন্দ্রে এসে একটি প্রতীকের একজন পোলিং এজেন্টের স্বাক্ষর করা ২৩টি ফলাফল শিট জব্দ করা হয়েছে। সেগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। নতুন রেজাল্ট শিট সরবরাহ করা হয়েছে এবং প্রিসাইডিং কর্মকর্তাকে সতর্ক করা হয়েছে।

তিনি আরও জানান, দাঁড়িপাল্লা প্রতীকের একজন পোলিং এজেন্ট ২৩টি ফলাফল শিটে স্বাক্ষর করেছেন।

কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার জেসমিন আরা বলেন, জিল্লুর রহমান নামের এক পোলিং এজেন্টের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শিট ছিঁড়ে ফেলা হয়েছে। তিনি এর বেশি কিছু বলতে চাননি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com