বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

গোপালগঞ্জে ৩ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে ৩ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে তিনটি ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ও রাতে পৃথক সময়ে সদর ও টুঙ্গিপাড়া উপজেলায় এসব ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার গোবরা নিলারমাঠ এলাকায় শহীদ মাহবুব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে সড়কে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। একইভাবে রাত ৮টার দিকে জেলা শহরের বিনাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনেও ককটেল নিক্ষেপ করা হয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, “দুর্বৃত্তরা সড়কের ওপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।”

এদিকে রাত সাড়ে ৭টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার গুয়াধানা এলাকায় বিন্দুবাসিনী বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনের সড়কে একটি ককটেল নিক্ষেপ করা হয়।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ ঘটনাগুলোর তদন্ত করছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com