বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড হোসেনপুরে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু

‘ভোট হয়ে গেছে, হয়নি’-এই বিতর্কে ২৪ মিনিট ভোটগ্রহণ বন্ধ ছিল কেন্দ্রে

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে
‘ভোট হয়ে গেছে, হয়নি’-এই বিতর্কে ২৪ মিনিট ভোটগ্রহণ বন্ধ ছিল কেন্দ্রে

‘ভোট হয়ে গেছে, হয়নি’- এই বিতর্কের জেরে প্রায় ২৪ মিনিট ভোটগ্রহণ বন্ধ ছিল ঢাকার একটি কেন্দ্রে। বনানী মডেল স্কুল কেন্দ্রে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ১ টার ভোট দিতে গিয়ে এমন বিপত্তির মুখোমুখি হন কড়াইল বস্তির আকলিমা। অবশ্য শেষ পর্যন্ত তাকে ভোটের সুযোগ দেওয়া হয়।

বনানী মডেল স্কুলের বাইরে এসে আকলিমা বলতে থাকেন, ভেতর থেকে তাকে বলা হয়েছে তার ভোট হয়ে গেছে। তার এই কথা শুনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছুটে আসেন এবং তাকে নিয়ে কেন্দ্রের এক নম্বর বুথে যান। তারা দেখেন, পোলিং এজেন্টের কাছে থাকা ভোটার তালিকায় তার নামের পাশে কাটা চিহ্ন রয়েছে। এ নিয়ে বুথের ভেতর বেশ হৈ চৈ হয়। তখন ছুটে আসেন প্রিজাইডিং অফিসার ইমরোজ আহসান।

এ নিয়ে বিতর্ক চলে, বন্ধ থাকে ভোটগ্রহণ।

ভোটার আকলিমা সবার সামনে বলতে থাকেন, প্রথম যে পোলিং অফিসারের কাছে এসেছিলেন তিনি বলে দিয়েছেন তার ভোট হয়ে গেছে।

পরে পাশের পোলিং অফিসারকে (যিনি হাতে অমোচনীয় কালি দেন) জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এই ভোটার তার কাছে আসেননি। যিনি ব্যালট পেপার দেন তিনিও একই কথা বলেন।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রশ্ন রাখেন, আকলিমা নামের ভোট কি দুইবার হয়ে গেল?

প্রিজাইডিং অফিসার দাবি করেন, আকলিমা ব্যালট পেপারই নেননি।

এক পর্যায়ে সেখানে থাকা ম্যাজিস্ট্রট এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রিজাইডিং অফিসারকে সমাধান দেওয়ার জন্য বলেন।

প্রায় ২৪ মিনিট পর বেলা পৌনে ২টার দিকে প্রিজাইডিং অফিসার আকলিমাকে ভোট দেওয়ার সুযোগ দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com