রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় ২৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মুঞ্জুরুলহক মুঞ্জু
  • আপডেট সময় রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় ২৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ১৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. বিকাল আনুমানিক ৫টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

র‌্যাব সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানাধীন বালুয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের ইটের রাস্তার পাশে কয়েকজন মাদক কারবারি গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে কাগারচর এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—
১) মোঃ এরশাদুল ইসলাম ভূইয়া ওরফে রুমান (৫৩), থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
২) মোঃ জামাল (৪৮), থানা-পাকুন্দিয়া, জেলা-কিশোরগঞ্জ।

এসময় তাদের কাছ থেকে ২৮ কেজি গাঁজা, মাদক বিক্রয়লব্ধ নগদ ১১ হাজার ৮০০ টাকা, মাদক ব্যবসায় ব্যবহৃত ৪টি মোবাইল ফোন এবং পরিবহনে ব্যবহৃত একটি সাদা প্রাইভেটকার জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ৬০ হাজার টাকা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com