সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

তাড়াইলে সিলিন্ডার গ্যাস মজুদ ও দাম বৃদ্ধি করায় ১০ হাজার টাকা জরিমানা 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে
তাড়াইলে সিলিন্ডার গ্যাস মজুদ ও দাম বৃদ্ধি করায় ১০ হাজার টাকা জরিমানা 

কিশোরগঞ্জের তাড়াইল সদর বাজারে সিলিন্ডার গ্যাস মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে তাড়াইল বাজারে পরিচালিত অভিযানে সাহেব কসমেটিকস নামের প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় এ জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির মালিক ইয়াসিনকে তাৎক্ষণিকভাবে এ অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযোগ রয়েছে, গ্যাসের সিলিন্ডার মজুদ রেখে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করেন।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান আলী। এ সময় তাড়াইল থানা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান আলী জানান, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মূল্য আদায়ের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের আইন মেনে পণ্য বিক্রির আহ্বান জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com