বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড হোসেনপুরে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু

রাউজানে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে
রাউজানে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে একটি বাজারে এক যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলি মিয়ার হাটে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত আবদুল মজিদ (৫৬) অলি মিয়ার হাট এলাকার বাসিন্দা। তার বয়স ৫৬।

আবদুল মজিদ ৪ নম্বর ওর্য়াড যুবদলের সভাপতি ছিলেন বলে রাউজান উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফিরোজ আহমেদ জানিয়েছেন।

রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সন্ধ্যার দিকে মজিদের সঙ্গে স্থানীয় কিছু লোকজনের কথা কাটাকাটি হয়। পরে দুর্বৃত্তরা এসে একটি মুদি দোকানে বসা মজিদকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মজিদ মারা যান।

ওসি আরো বলেন, নিহত মজিদের রাজনৈতিক পরিচয় জানা যায়নি। গুলি করা দুর্বৃত্তরা ওই এলাকারই লোকজন বলে মনে হচ্ছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com