বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

নরসুন্দা নদীর দখল রোধে এমপি মাজহারুলের কঠোর হুঁশিয়ারি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে
নরসুন্দা নদীর দখল রোধে এমপি মাজহারুলের কঠোর হুঁশিয়ারি

কিশোরগঞ্জ, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলা শহরের প্রাণপ্রবাহ নরসুন্দা নদী দখল করে নির্মাণাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম। তিনি দুই দিনের আল্টিমেটাম দিয়ে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা অপসারণ না হলে প্রশাসনের মাধ্যমে তা গুঁড়িয়ে দেওয়া হবে।

আজ দুপুরে কিশোরগঞ্জ শহরের পুরাতন থানা এলাকায় নদীর জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শনে যান এমপি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কিশোরগঞ্জ শহরের একটি অংশে নরসুন্দা নদী দখল করে বাউন্ডারি নির্মাণ করছেন হুমায়ুন কবির ও মকবুল মিয়া নামে দুই ব্যক্তি। এ সংক্রান্ত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠলে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে সরেজমিন পরিদর্শন করেন নবনির্বাচিত সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম।

মো. মাজহারুল ইসলাম এমপি বলেন, নরসুন্দা শুধু একটি নদী নয়, এটি কিশোরগঞ্জবাসীর আবেগ, ইতিহাস ও অর্থনীতির অংশ। এই নদী দখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণের সুযোগ নেই।

তিনি বলেন, নদীর স্বাভাবিক প্রবাহ ও অস্তিত্ব রক্ষায় সব ধরনের অবৈধ দখল উচ্ছেদ করা হবে। পাশাপাশি দ্রুত খননের মাধ্যমে পানিপ্রবাহ সচল রাখার উদ্যোগ নেওয়া হবে।

সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসরাইল মিঞা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ মিয়াসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও এসময় উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com