রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি

তাড়াইল-এ বেরিবাঁধ নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

রুহুল আমিন
  • আপডেট সময় শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে
তাড়াইল-এ বেরিবাঁধ নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় প্রস্তাবিত বেরিবাঁধ নির্মাণের সিদ্ধান্তকে ঘিরে স্থানীয় কৃষক ও বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

‘অসহায় ভুক্তভোগী বৌয়ালিয়া-চাতল কৃষকবৃন্দ’ ব্যানারে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় কৃষক ও এলাকাবাসী অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, বেরিবাঁধ নির্মাণের আগে জমি অধিগ্রহণের বিষয়ে প্রকৃত মালিকদের যথাযথভাবে অবহিত করা হয়নি এবং ন্যায্য ক্ষতিপূরণও নির্ধারণ করা হয়নি। তাদের দাবি, এভাবে প্রকল্প বাস্তবায়ন করা হলে কৃষকদের স্বাভাবিক জীবনযাপন ও অর্থনৈতিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে।

মানববন্ধনে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির সদস্য শফিকুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তাড়াইল উপজেলা শাখার সভাপতি নাঈম ভূঁইয়া, তাইজুল ইসলাম রিন্টু, মাওলানা হাবিবুর রহমানসহ স্থানীয় ভুক্তভোগী কৃষক বুরুজ মিয়া, বাচ্চু মিয়া, সুলতান উদ্দিন ভূঁইয়া ও শাহাব উদ্দিন প্রমুখ।

অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন। প্ল্যাকার্ডে লেখা ছিল— “জমি আমার, আমাকে না জানিয়ে কেন বেরিবাঁধ?” এবং “বেরিবাঁধের নামে কৃষকের সর্বনাশ করা হচ্ছে”।

ক্ষতিগ্রস্ত দামিহা মৌজার জমির মালিকরা কিশোরগঞ্জ জেলা প্রশাসকের বরাবরে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন বলে জানা গেছে। আবেদনে উল্লেখ করা হয়, জোরপূর্বক বেরিবাঁধ নির্মাণ করা হলে হাছলা, নগরকূল, বেলংকা, বোরগাঁও ও গজারিয়া গ্রামের প্রায় ৭০-৮০টি পরিবার ক্ষতিগ্রস্ত হবে। এতে প্রায় ২০০-২৫০ একর জমি জলাবদ্ধ হয়ে পড়তে পারে এবং আনুমানিক ২২ থেকে ২৫ হাজার মন ধানের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, জমি অধিগ্রহণের আগে সঠিক তদন্ত, মালিকদের অবহিতকরণ এবং ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করা জরুরি। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com