শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি

নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্যের সংঘর্ষে যুবক নিহত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্যের সংঘর্ষে যুবক নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে মারামারিতে এক যুবক মারা গেছেন। মুমূর্ষু অবস্থায় তার বন্ধু হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে পঞ্চবটি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান।

নিহত ৩৮ বছর বয়সী রিয়াজ উদ্দিন বাবু ফতুল্লার শান্তিনগর বাজার এলাকার হাফিজ উদ্দিনের ছেলে। তার বন্ধু মো. লিটন (৩৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ওসি আব্দুল মান্নান বলেন, ‘পঞ্চবটিতে রাস্তার পাশের কিছু দোকান দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে ভোরে উভয়পক্ষের মধ্যে মারামারি হয়।’

এ সময় প্রতিপক্ষের লোকজনের ধারালো অস্ত্রের আঘাতে রিয়াজ ও লিটন গুরুতর জখম হলে তাদের নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসেন সহযোগীরা।

সেখানে চিকিৎসক রিয়াজকে মৃত ঘোষণা করে এবং লিটনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠায়।

ওসি আরও বলেন, “নিহতের পরিবার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত স্থানীয় কয়েকজনের নাম বলেছে। নিহতের বিরুদ্ধেও ছিনতাইয়ের অভিযোগে মামলা ছিল। সে স্থানীয়ভাবে ‘কিলার বাবু’ নামে পরিচিত ছিল।

“পুলিশ বিষয়গুলো তদন্ত করছে। হত্যায় জড়িতদের আইনের আওতায় আনা হবে”, যোগ করেন এ পুলিশ কর্মকর্তা।

তবে, এ ঘটনায় বুধবার বেলা ১১টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com