মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড হোসেনপুরে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু

খাগড়াছড়ির পানছড়িতে গুলিতে ইউপিডিএফ সদস্য নিহতের অভিযোগ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে
খাগড়াছড়ির পানছড়িতে গুলিতে ইউপিডিএফ সদস্য নিহতের অভিযোগ

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউপিডিএফের এক সদস্যকে গুলি করে হত্যার অভিযোগ ওঠেছে।

ইউপিডিএফ খাগড়াছড়ি ইউনিটের সংগঠক অংগ্য মারমা সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, শনিবার সকাল সাড়ে ১১টায় পানছড়ি সদর ইউনিয়নের বড়কোণা এলাকায় এ ঘটনা ঘটে।

খাগড়াছড়ির পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, “ঘটনা সত্য। তবে লাশ আমরা এখনো খুঁজে পাইনি। লাশ উদ্ধারের করতে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। দুর্গম এলাকা হওয়ার কারণে লাশ উদ্ধার করতে দেরি হচ্ছে।”

নিহত কর্মীর নাম আপন ত্রিপুরা ওরফে সংগ্রাম (২৮) বলে জানিয়েছে ইউপিডিএফ। তিনি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের মরাটিলার পদ্মিনী পাড়া গ্রামের মৃত কিরণ মুনি ত্রিপুরার ছেলে।

ইউপিডিএফের বিজ্ঞপ্তিতে ঘটনার জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসকে দায়ী করে বলা হয়েছে, “সন্তু গ্রুপের ১৫-২০ সশস্ত্র সন্ত্রাসী বড়কোণা এলাকায় প্রবেশ করে ওত পেতে থাকে। এ সময় আপন ত্রিপুরা সাংগঠনিক কাজে যাওয়ার পথে তাদের সামনে পড়ে যায়। এতে সন্ত্রাসীরা তাকে খুব কাছ থেকে ঠাণ্ডা মাথায় গুলি করে হত্যা করে।”

ইউপিডিএফ ‘কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক’ এই ঘটনার আইনগত পদক্ষেপ দাবি করেছে।

তবে ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি- জেএসএসের সহতথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা।

তিনি বলেন, “জনসংহতি সমিতির কোনো সদস্যের সঙ্গে এই ঘটনার সংশ্লিষ্টতা নেই। আমরা যতটুকু খবর পেয়েছি, ইউপিডিএফের একটি সশস্ত্র দল প্রতিপক্ষের সঙ্গে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়েছে। যুদ্ধে তাদের কেউ গুলিবিদ্ধ হয়েছে। এর সঙ্গে জনসংহতি সমিতিকে দোষারোপ করা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com