শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

তাড়াইলে জ্বালানি তেলের হঠাৎ সংকট, ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা

রুহুল আমিন
  • আপডেট সময় শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে
তাড়াইলে জ্বালানি তেলের হঠাৎ সংকট, ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা

মধ্যপ্রাচ্যে ইরান–ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রভাবে সম্ভাব্য জ্বালানি সংকটের আশঙ্কায় কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় হঠাৎ করেই দেখা দিয়েছে জ্বালানি তেলের তীব্র সংকট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে মোটরসাইকেল চালকরা।

গত দুই দিন ধরে উপজেলার বিভিন্ন বাজারে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ায় অনেক দোকানেই বিক্রি বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে তেলের আশায় এক দোকান থেকে আরেক দোকানে ছুটছেন চালকরা। কোথাও কোথাও সামান্য তেল থাকলেও তা পেতে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে গ্রাহকদের।

শনিবার (৭ মার্চ) তাড়াইল সদর বাজার ঘুরে দেখা যায়, তেলের আশায় মোটরসাইকেল চালকদের ভিড় লেগে আছে বিভিন্ন দোকানে। অনেকেই লাইনে দাঁড়িয়েও চাহিদামতো তেল না পাওয়ার অভিযোগ করেছেন।

বেসরকারি ব্যাংক কর্মকর্তা আখতার হোসেন বলেন, “দুটি দোকানে ঘুরেও তেল পাইনি। তেল না পেলে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরব কীভাবে বুঝতে পারছি না।”

মোটরসাইকেল চালক মাঈনুল ইসলাম বলেন, “রমজান মাসে তেলের জন্য এভাবে এক দোকান থেকে আরেক দোকানে ঘোরাঘুরি করা খুবই কষ্টকর।”

মেহেদি হাসান নামে এক যুবক বলেন, “এই সংকট দ্রুত সমাধানে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন।”

স্থানীয় গ্রাহকদের অভিযোগ, সম্ভাব্য মূল্যবৃদ্ধির আশায় কিছু অসাধু ব্যবসায়ী বেশি মুনাফার উদ্দেশ্যে জ্বালানি তেল মজুদ করে রেখেছেন। পাশাপাশি উপজেলায় কোনো সরকার অনুমোদিত জ্বালানি তেলের পাম্প না থাকায় স্থানীয় বাজারের খুচরা বিক্রেতারা এ সুযোগে বেশি দামে তেল বিক্রি করছেন বলেও অভিযোগ উঠেছে।

তবে কয়েকজন জ্বালানি তেল বিক্রেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, গত দুই দিন ধরে বাইরের পাম্প থেকে চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না। ফলে গ্রাহকদেরও প্রয়োজন অনুযায়ী তেল দেওয়া সম্ভব হচ্ছে না।

স্থানীয় সচেতন মহলের আশঙ্কা, দ্রুত জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে। প্রশাসনের দ্রুত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com