বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

হোসেনপুরে অবৈধভাবে তেল বিক্রি করায় জরিমানা

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে
হোসেনপুরে অবৈধভাবে তেল বিক্রি করায় জরিমানা

‎‎কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ফুয়েলিং স্টেশনসমূহে মজুদ পরীক্ষা ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় অবৈধভাবে তেল বিক্রি করায় একজনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎সোমবার (৯ মার্চ) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহসীন মাসনাদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

‎জানা গেছে, এদিন অভিযানকালে উপজেলার বিভিন্ন ফুয়েলিং স্টেশন পরিদর্শন করে তেলের মজুদ ও বিক্রয় পরিস্থিতি যাচাই করা হয়। এ সময় নিয়ম-নীতি মেনে তেল বিক্রির বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। অভিযানের এক পর্যায়ে খোলা বাজারে অবৈধভাবে তেল বিক্রির অপরাধে এক রেন্ট-এ-কার গাড়ির চালককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

‎সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহসীন মাসনাদ বলেন, খোলা বাজারে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কার্যক্রম বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের ভোগান্তি রোধ ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিতভাবে ফুয়েলিং স্টেশনসমূহে নজরদারি ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com