রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফের শেষ বিদায়, রাষ্ট্রীয় সম্মাননায় দাফন

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে
তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফের শেষ বিদায়, রাষ্ট্রীয় সম্মাননায় দাফন
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের দিগদাইড় মধ্যপাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফ (৮১) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) ফজরের নামাজের পর তিনি হঠাৎ অসুস্থতা অনুভব করেন। পরে একইদিন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি মরহুম আবদুল হামিদের পুত্র।
মরহুম বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফের জানাজার নামাজ বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল ৩টায় দিগদাইড় ইউনিয়ন মডেল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
জানাজা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার এবং তাড়াইল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফকে গার্ড অব অনার প্রদান করেন। পরে দিগদাইড় সরকারি কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন করা হয়। বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফের বেসামরিক গেজেট নম্বর ১০২৮ এবং লাল মুক্তিবার্তা নম্বর ১১৭০৩০০৪৩। তাঁর মৃত্যুতে স্থানীয় বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফ দিগদাইড় ইউনিয়ন পরিষদের পাঁচবারের জনপ্রিয় ইউপি সদস্য ছিলেন। এছাড়াও তিনি দিগদাইড় ইউনিয়ন মডেল হাইস্কুলের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com