রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল ছাত্রাবাস থেকে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার নওগাঁর বদলগাছীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ হোসেনপুরে কৃষিজমিতে আগাছা দমনে মাত্রাতিরিক্ত কীটনাশক প্রয়োগ, হুমকিতে জীববৈচিত্র্য পাকুন্দিয়ায় ওয়ার্কশপে দুর্ধর্ষ চুরি, ২ মাসেও উদ্ধার হয়নি মালামাল ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে কায়সার কামাল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ অসুস্থতার কারণে দায়িত্ব পালনে অসামর্থ্য হওয়ায় রাষ্ট্রপতির পদত্যাগ বিএনপি সরকারে শ্রদ্ধা ছিল সাহাবুদ্দিনের: হাফিজ উদ্দিন পাকুন্দিয়ায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কিশোরগঞ্জে তরুণ সিনেমাটোগ্রাফার ও ফটোগ্রাফারদের মিলনমেলা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৬২৭ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে তরুণ সিনেমাটোগ্রাফার ও ফটোগ্রাফারদের মিলনমেলা

কিশোরগঞ্জ জেলায় তৃতীয়বারের মতো তরুণ সিনেমাটোগ্রাফার ও ফটোগ্রাফারদের অংশগ্রহণে এক আনন্দঘন মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় শহরের একটি রেস্টুরেন্টে ইফতার মাহফিলের মধ্য দিয়ে এ মিলনমেলার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রায় ৮০ জন তরুণ সিনেমাটোগ্রাফার ও ফটোগ্রাফার স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

ইফতার শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অংশগ্রহণকারীদের মধ্যে প্রাণবন্ত আড্ডা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় তারা নিজেদের কাজের অভিজ্ঞতা, ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির নতুন নতুন কৌশল, প্রযুক্তির ব্যবহার এবং সৃজনশীল কাজের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি একে অপরের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগও সৃষ্টি হয়।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন তরুণ ফটোগ্রাফার ও সিনেমাটোগ্রাফারদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করে। এতে নতুন প্রজন্মের সৃষ্টিশীল তরুণরা একে অপরের কাছ থেকে শেখার সুযোগ পান এবং যৌথভাবে নতুন উদ্যোগ নেওয়ার অনুপ্রেরণা পান।

অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলা নিয়মিত আয়োজন করা হবে। এতে জেলার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি অঙ্গনে সৃজনশীলতা আরও বিকশিত হবে এবং তরুণরা নিজেদের প্রতিভা ও দক্ষতা বিকাশের আরও বড় ক্ষেত্র তৈরি করতে পারবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com