রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি

তাড়াইল সদর বাজারের ফুটপাতের দোকানে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ভিড়

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে
তাড়াইল সদর বাজারের ফুটপাতের দোকানে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ভিড়

ঈদ আনন্দের অন্যতম অনুষঙ্গ নতুন পোশাক ও প্রসাধনী। সাধ্যের মধ্যে ছোট-বড় সবাই চান ভালো কিছু ব্যবহার করতে। কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও সাধ পূরণ হয় না অনেকের। নিম্ন ও মধ্যবিত্ত মানুষরা নামিদামি ব্র্যান্ড পছন্দ করলেও কেনার সামর্থ্য নেই। বড় বড় শপিংমলে যেতে তারা সাহস পান না। তাই ঈদের কেনাকাটায় তাদের ভরসার জায়গা ফুটপাতের দোকানগুলো। আয় ও ব্যয়ের টানাপোড়েনে থাকা মানুষরা বলছেন, ব্যয় বেড়েছে দ্বিগুণ হারে, কিন্তু সেই তুলনায় আয় বাড়েনি। এ জন্য ঈদের কেনাকাটায় ফুটপাতই ভরসা।

গতকাল সোমবার (১৬ মার্চ) তাড়াইল উপজেলা সদর ঈদবাজার ঘুরে এবং মানুষের সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে।

নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা জানান, শহরের বড় বড় মার্কেটে গেলে কাপড়ের দাম অনেক বেশি চায়। সেই সামর্থ্য তাদের নেই। এজন্য ফুটপাতকেই কেনাকাটার জন্য বেছে নিয়েছেন তারা। আরও জানা গেছে, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় নিম্নবিত্তের পাশাপাশি মধ্যবিত্তের হাজারো মানুষ ঝুঁকছেন ফুটপাতে। ফলে সেখানে ক্রেতার সমাগম বেড়েছে। সুযোগ বুঝে বিক্রেতারা তাদের পণ্যের চড়া দাম হাঁকাচ্ছেন। তবে দাম বেশি চাইলেও দোকানিরা ফিরিয়ে দিচ্ছেন না ক্রেতাদের। ঈদের বাজারে পণ্য বিক্রি করতে না পারলে পরে লোকসান গুনতে হবে এমন আশঙ্কা থেকে অল্প লাভেই বিক্রি করে দিচ্ছেন বলে জানান বিক্রেতারা। তাড়াইল সদর বাজার খলিফাপট্রি ঘুরে বিক্রেতাদের সাথে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।
.
তাড়াইল উপজেলা পরিষদের সামনের রাস্তার পাশের ফুটপাতে দোকানি ও আশপাশের অন্য দোকানিরাও কম লাভেই বিক্রি করে দিচ্ছেন বলে জানান বিক্রেতারা। মেয়ের জন্য ঈদের পোশাক কিনতে এসেছেন শ্রমজীবী আলম মিয়া। তিনি বলেন, আমাদের মতো নিম্নআয়ের মানুষের ভরসা এই ফুটপাতই। মার্কেটে ঢুকতে সাহস পাই না। রাস্তা থেকে ভালো দেখে কেনার চেষ্টা করছি। মার্কেট থেকে কিছুটা কম দামে পাওয়া যায় এখানে। ঈদের কেনাকাটা করতে আসা গৃহিণী সাজেদা বেগম বলেন, স্বামী, ছেলে, মেয়ে ও নিজের জন্য পোশাক কিনতে এসেছি। ফুটপাতেও অনেক সময় ভালো কিছু পাওয়া যায়। তবে দেখে কিনতে হয়। আবার কিছু জিনিস মার্কেট থেকেও কিনব। যেখানে যেটা ভালো পাই নেব।
.
এসব বিষয়ে ফুটপাতের ব্যসায়ীরা বলছেন, এবার তাড়াইল সদর বাজার কাপড়ের  মার্কেটের চেয়ে ফুটপাতে ক্রেতাদের একটু বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বেশ ভালোই বেচাকেনা হচ্ছে বলে জানিয়েছেন ফুটপাতের এসব ব্যবসায়ীরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com