বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

হোসেনপুর উপজেলা চেয়ারম্যান পদে এডভোকেট মাজাহারুল ইসলামের প্রার্থীতা ঘোষণা

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে
হোসেনপুর উপজেলা চেয়ারম্যান পদে এডভোকেট মাজাহারুল ইসলামের প্রার্থীতা ঘোষণা

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন কিশোরগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক এডভোকেট মাজাহারুল ইসলাম।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার মিষ্টিপট্টি চৌরাস্তা প্রাঙ্গনে উপজেলা কৃষক দলের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থীতা ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইতিপূর্বে হোসেনপুর মহিলা কলেজ প্রতিষ্ঠায় তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। পাশাপাশি বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে আদর্শ সমাজ গঠনে জনগণকে সঙ্গে নিয়ে মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আল্লাহর রহমত ও সবার সহযোগিতা পেলে নির্বাচিত হয়ে উপজেলার ছয়টি ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিশ্চিত করবেন। একই সঙ্গে ঘুষ, দুর্নীতি ও মাদক নির্মূলে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।

এ সময় তিনি সংবাদকর্মীসহ সকলের সহযোগিতা, সমর্থন ও দোয়া কামনা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা কৃষকদলের সভাপতি আব্দুস সালাম, জিনারী ইউনিয়ন কৃষকদলের সভাপতি মুহাম্মদ রুবেল মিয়া, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com