বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

নিকলীতে অষ্টমী স্নানে পুণ্যার্থীর ঢল

দিলীপ কুমার সাহা, নিকলী, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে
নিকলীতে অষ্টমী স্নানে পুণ্যার্থীর ঢল

কিশোরগঞ্জের নিকলী উপজেলার সোয়াইজনি নদীর তীরে অবস্থিত বটতলা ভূবেণেশ্বরী কালী বাড়ির ঘাটে অষ্টমী স্নান উপলক্ষে পুণ্যার্থীদের ঢল নেমেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর থেকে শুরু হয়ে দিনব্যাপী এ স্নান উৎসবে অংশ নিতে দূর-দূরান্ত থেকে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ঘাটে সমবেত হন।

এর আগে বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টা থেকে শুরু হয়ে বৃহস্পতিবার বেলা ৩টা পর্যন্ত পুণ্যার্থীরা গঙ্গাদেবীর চরণে আত্মসমর্পণ করে পূজা, অর্চনা ও প্রার্থনার মধ্য দিয়ে পাপমুক্তির আশায় স্নান সম্পন্ন করেন।

বটতলা ভূবেণেশ্বরী কালী বাড়ি পরিচালনা কমিটির সভাপতি সুভাষ পাল জানান, চৈত্র মাসের অষ্টমী তিথিতে পাপ মোচনের বিশ্বাস নিয়ে প্রতিবছর বিভিন্ন উপজেলা থেকে হাজার-হাজার পুণ্যার্থী এখানে সমবেত হন। সনাতন ধর্মাবলম্বীরা গঙ্গাজলে ডুব দিয়ে আত্মশুদ্ধির মাধ্যমে ধর্মীয় আচার পালন করেন।

এ উপলক্ষে ঘাট এলাকায় বসেছে ঐতিহ্যবাহী মেলা, যা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com