মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

সীমান্তে মাইন বিস্ফোরণে পা হারাল যুবক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে
সীমান্তে মাইন বিস্ফোরণে পা হারাল যুবক

কক্সবাজারের উখিয়ার সীমান্ত সংলগ্ন এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে উখিয়া উপজেলার পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিপরীতে নাফ নদ সংলগ্ন চাকমাকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিআরএম-১৯ পিলার থেকে প্রায় ২ দশমিক ৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং পালংখালী বিওপি থেকে আনুমানিক ২ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে মিয়ানমারের অভ্যন্তরে আগে থেকে পুঁতে রাখা একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে মোহাম্মদ শহিদ (২৬) নামের এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হন। তিনি উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ৫-এ ব্লকের বাসিন্দা এবং মিয়া হাসানের ছেলে। বিস্ফোরণে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

এ বিষয়ে উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, আহত ব্যক্তি মিয়ানমারের অভ্যন্তরে গিয়ে ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত হয়ে সীমান্তের নিকটবর্তী এলাকায় চলে আসেন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com