মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

শ্রীমঙ্গলে অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত ৩

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে
শ্রীমঙ্গলে অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সিরাজনগর এলাকায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, মাইক্রোবাসটি মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলে দিকে যাচ্ছিলো এবং সিএনজিচালিত অটোরিকশাটি শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারের দিকে যাচ্ছিলো। নিহত সিএনজি চালকের নাম আব্দুল হান্নান, অপর নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা মৌলভীবাজার জেনারেল হাসপাতালে নিয়ে আসলে দু’জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তার মৌসুমী।

গুরুতর আহত দু’জনকে সিলেট এমএজি হাসপাতালে রেফার্ড করা হয়েছে তার একজনের নাম রাহুল (১৮) বলে জানা গেছে। তবে অপর জনের নাম জানা যায়নি।

আহত অন্য দু’জনের মধ্যে একজন ছাব্বির মিয়া (৩৭) ও অন্য একজন অজ্ঞাত (৪০) সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে অজ্ঞাত ব্যক্তির অবস্থাও আশঙ্কাজনক।

এ ঘটনায় মাইক্রোবাসে থাকা কোনো যাত্রীদের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনায় মাইক্রোবাস চালক নাঈমকে (২৫) আটক করেছে পুলিশ। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক(এসআই) মুহিবুর রহমান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com