শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে মাহদী-দীনেশের বৈঠক সাতক্ষীরার কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু

দায়িত্ব পেয়েই বিসিবিতে তামিম

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে
দায়িত্ব পেয়েই বিসিবিতে তামিম

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) হস্তক্ষেপে অবসান হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আমিনুল ইসলাম বুলবুল অধ্যায়ের। গত নির্বাচনে অনিয়মের প্রমাণ পাওয়ায় বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে এনএসসি। একই সঙ্গে বোর্ডের হাল ধরতে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

নতুন বিসিবি প্রধান হিসেবে তামিম ইকবালের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণার পর সন্ধ্যার ৬টার দিকে বিসিবি কার্যালয়ে এসে সভাপতির চেয়ারে বসলেন সাবেক এই অধিনায়ক। শুরু হলো বাংলাদেশের ক্রিকেটে তামিমের নতুন অধ্যায়।

আপাতত এই অধ্যায়ের মেয়াদ সর্বোচ্চ তিন মাস। এই সময়ের মধ্যেই নির্বাচন আয়োজন করতে হবে তামিমের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটিকে। সেই নির্বাচনেও দেশের সফলতম ওপেনার অংশগ্রহণ করবেন বলে নিশ্চিতভাবেই ধারণা করে নেওয়া যায়।

তামিম আসার আগেই বোর্ড ছেড়ে যান বিদায়ী সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হতে পারে, এমন গুঞ্জন চলছিল কয়েক দিন ধরেই। তবে মঙ্গলবারই তা সেই খড়গ নেমে আসবে, আমিনুল হয়তো ধারণা করতে পারেননি। এ দিন দুপুরে পূর্বাচলে মাঠ পরিদর্শনে গিয়েছিলেন গ্রাউন্ডস কমিটির বিদায়ী প্রধান খালেদ মাসুদকে নিয়ে। বিকেলের দিকে তারা ফিরে আসে বোর্ডে। একটু পরই ছড়িয়ে পড়ে এই পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার খবর।

গত বিসিবি নির্বাচনে অনিয়ম ও কারসাজির অভিযোগ খতিয়ে দেখতে যে কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ, সেই কমিটির পর্যবেক্ষণে নির্বাচনে অনেক অনিয়ম ফুটে উঠেছে বলে জানান জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক-ক্রীড়া (উপসচিব) মোহাম্মদ আমিনুল এহসান। সেটির প্রেক্ষিতেই আমিনুলের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। তামিমের নেতৃত্বে অ্যাডহক কমিটির নামও ঘোষণা করেন তিনি।

খবর আসার পরপরই বিসিবি কার্যালয় থেকে বেরিয়ে গাড়িতে ওঠেন স্টেডিয়াম আঙিনা ছেড়ে যান আমিনুল, খালেদ, নাজমূল আবেদীনসহ বিদায়ী বিসিবি পরিচালকরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com