রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

তাড়াইলে গলায় ফাঁস দিয়ে গৃহবধূ টপি রানী পালের আত্মহত্যা

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৭০০ বার পড়া হয়েছে
তাড়াইলে গলায় ফাঁস দিয়ে গৃহবধূ টপি রানী পালের আত্মহত্যা

কিশোরগঞ্জের তাড়াইলে টপি রানী পাল (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তাড়াইল থানা সূত্রে জানা যায়, রোববার (১২ এপ্রিল) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার দামিহা ইউনিয়নের নগরকুল গ্রামে নিজ বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তাপস চন্দ্র পালের স্ত্রী এবং হিমাংশু পালের কন্যা টপি রানী পাল।

ঘটনার সময় তার স্বামী তাপস চন্দ্র পাল চাকরির সুবাদে শরীয়তপুরে অবস্থান করছিলেন। খবর পেয়ে তিনি ও নিহতের বাবা-মা ঘটনাস্থলে পৌঁছান।

এ বিষয়ে তাড়াইল থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে।

ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com