শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে
তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুদ করা প্রায় ৩০০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই ব্যক্তিকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বিকাল ৩টায় উপজেলা পরিষদ ভবনের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার দামিহা ইউনিয়নের কাজলা এবং দিগদাইড় ইউনিয়নের বরুহা বাজার এলাকায় অভিযান চালিয়ে এ পেট্রোল জব্দ করা হয়।

এ ঘটনায় বরুহা গ্রামের আলাল উদ্দিনের ছেলে রাজা মিয়াকে ৫ হাজার টাকা এবং কাজলা গ্রামের আবদুর রশিদের ছেলে আবদুল মান্নানকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে এ বিষয়ে দুটি মামলা দায়ের করা হয়েছে।

জব্দকৃত পেট্রোল পরবর্তীতে ফুয়েল কার্ডধারীদের মধ্যে প্রতি ৩ লিটার ৩৫০ টাকা দরে বিক্রি করা হয়। বিক্রিত অর্থ থেকে জরিমানার টাকা রেখে অবশিষ্ট অর্থ পেট্রোলের মালিকদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধভাবে জ্বালানি মজুদ ও বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com