বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হরমুজ পুনরুদ্ধার হলেও ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না: রুবিও এলপি গ্যাসের দাম কমেছে ৫৫ টাকা খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিষ্ঠানটির নাম পাল্টে মায়ের নামে করতে রাজি হলেন না প্রধানমন্ত্রী নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার যাত্রী নিহত ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে আজ ভোট ইসলামী ব্যাংক: মতিঝিলে ‘সচেতন গ্রাহক ফোরাম’ এর অবস্থান অব্যাহত চট্টগ্রামে হালিশহর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস পাকুন্দিয়ায় বিএনপির কর্মসূচিতে গুলিবর্ষণের ঘটনায় সাবেক ওসি ও এসআইসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা

নওগাঁয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে
নওগাঁয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

নওগাঁয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় জেলা সিভিল সার্জনের আয়োজনে সিভিল সার্জন চত্বরে ক্যাম্পেইন শুরু হয়। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

এ সময় জেলা সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম-এর সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুহুল আমিন ও জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক গোলাম মো. আজম বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আ. ম. আখতারুজ্জামান, আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আবু জার গাফ্ফার, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. নুজহাত তাবাসসুম, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট আবু মো. শফিকুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তা।

নওগাঁ সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম বলেন – নওগাঁ জেলা হামের হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। জেলায় এ পর্যন্ত ২৭৪ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ পর্যন্ত ২০২ জন শিশুর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। জেলায় টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। ৬ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত শিশুদের টিকা দেওয়া হবে। জেলায় ২ লাখ ৬০ হাজার ৬৮৭ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২ হাজার ৪৬০টি কেন্দ্রে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকা দেওয়া হবে। অসুস্থ বাচ্চাকে টিকা দেওয়া হবে না। কোনো অভিভাবক না চাইলে টিকা দেওয়া হবে না। তবে বাচ্চাদের টিকা নিতে অভিভাবকদের আহ্বান জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com