শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উদ্বোধন

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে
তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উদ্বোধন

‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’ এই স্লোগানে কিশোরগঞ্জের তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং তাড়াইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ২৩ এপ্রিল থেকে শুরু হয়ে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত পুষ্টি সপ্তাহ চলবে। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় বক্তারা বলেন, সুস্থ জীবনযাপনের ভিত্তি হলো সঠিক পুষ্টি। তাই পরিমিত ও সুষম খাদ্যগ্রহণের অভ্যাস গড়ে তোলা এবং শিশু, গর্ভবতী নারী ও বয়স্কদের জন্য প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বিভিন্ন ফল ও খাদ্যের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়।

তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহানুর রহমান শুভর সভাপতিত্বে এবং উপজেলা মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত) আহসানুল জাহীদ, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. তানভির আহম্মেদ সিদ্দিকী, তাড়াইল সাচাইল কাছেমুল উলুম মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবদুল হাইসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com