শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দিল্লির সংবাদ সম্মেলনে শেখ হাসিনার ভার্চ্যুয়াল বক্তব্যে ভারতের সমর্থন নেই: জয়সওয়াল কিশোরগঞ্জে নিজস্ব ফিসারির পানিতে ডুবে সাবেক পুলিশ সদস্যের মৃত্যু সভাপতি ফাহিম, সম্পাদক ফয়সাল: তাড়াইলে ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন তাড়াইলে যুবদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সবুজকে সংবর্ধনা ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ, ২ জনের পদোন্নতি শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান ভাত রান্নার সময় নরম হয়ে গেলে কী করবেন মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর তাড়াইলে রাউতি মানবসেবা ফাউন্ডেশনের আয়োজনে কাফন-দাফন বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা ৪ বিভাগে অতি ভারি বৃষ্টির সতর্কবার্তা

কিশোরগঞ্জে কটিয়াদীতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২ মে, ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে কটিয়াদীতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জের কটিয়াদী প্রেস ক্লাবের সাংবাদিকদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে শুক্রবার কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ এক প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

কর্মসূচিতে বক্তব্য রাখেন কটিয়াদী প্রেস ক্লাবের আহ্বায়ক ও যুগান্তর প্রতিনিধি ফজলুল হক আলমগীর জোয়ারদার, সদস্য সচিব ও দিনকাল প্রতিনিধি মাইনুল হক মেনু, যুগ্ম আহ্বায়ক মানবজমিন প্রতিনিধি রফিকুল হায়দার টিটু, যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেনসহ আরও অনেকে।

বক্তাগণ বলেন, প্রেসক্লাব প্রতিষ্ঠার পর থেকে আমরা বৈষম্যের শিকার ছিলাম। কটিয়াদী প্রেস ক্লাবকে একদলীয় ও গুটি কয়েক লোকের পরিবারতান্ত্রিক স্বৈরাচারী ফ্যাসিবাদ প্রতিষ্ঠানে পরিণত করেছে আওয়ামী ঘরানার কতিপয় ব্যবসায়ী ও সাংবাদিক, যাদের অনেকের দলীয় পদও রয়েছে। এর বাইরে কোনো সাংবাদিককে ক্লাবের সদস্য করা হয়নি।

কেউ সদস্য হতে চাইলেও অগণতান্ত্রিক গঠনতন্ত্রের দোহাই দিয়ে সদস্য করা হয়নি। ২০২৪-এর ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বঞ্চিত সাংবাদিকরা ছাত্র-জনতার সহায়তায় তাদের অধিকার ফিরে পেতে ক্লাবে প্রবেশ করেছেন। কিন্তু তাদের ষড়যন্ত্র অব্যাহত আছে। ষড়যন্ত্রের অংশ হিসেবে প্রায় দুই বছর পর গত রমজান মাসে একটি সাজানো ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫/২০ জনের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা কিশোরগঞ্জ দ্রুত বিচার আদালতে দায়ের করা হয়। মানববন্ধনে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বক্তাগণ আরও বলেন, বিশিষ্ট শিল্পপতি দানবীর আব্দুল কাদির মোল্লা প্রেস ক্লাবের উন্নয়নের জন্য মোটা অংকের অর্থ দান করেছিলেন, যা ব্যাংকে এফডিআর করা আছে। এর লভ্যাংশ দিয়ে বিভিন্ন উন্নয়ন কাজ কাগজে-কলমে দেখিয়ে তারা নিয়মিত সেই অর্থ আত্মসাৎ করত। এছাড়াও ঈদ, মেলা ও পূজার বোনাসের নামে বিভিন্ন সময় অর্থ হাতিয়ে নিয়েছে। মূলত তাদের অপকর্ম নির্বিঘ্ন রাখতে নতুন সদস্য গ্রহণে অলিখিত নিষেধাজ্ঞা ছিল।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংবাদিক দ্রুব রঞ্জন দাস, সাইফুল ইসলাম, জজ মিয়া, সৈয়দ ওলিউজ্জামান মহসিন, মোফাসসেল সরকার, খায়রুল ইসলাম, আশরাফুল ইসলাম সুমন, নাইম ইসলাম, মিজানুর রহমানসহ আরও অনেকে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com