শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

কিশোরগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত কৃষকদল নেতা মারা গেছেন

মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২ মে, ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত কৃষকদল নেতা মারা গেছেন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সন্ত্রাসী হামলায় আহত কৃষকদল নেতা মো. সাদ্দাম হোসেন (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২ মে) রাত আড়াইটার দিকে উপজেলার ছোট আজলদী গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান।

এর আগে গত বছরের ১২ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টার দিকে নিজ বাড়ির উঠানে সন্ত্রাসী হামলার শিকার হন সাদ্দাম হোসেন। এ ঘটনায় একই বছরের ২৬ সেপ্টেম্বর ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে তার স্ত্রী কারিশমা আক্তার ঝুমা বাদী হয়ে পাকুন্দিয়া থানায় মামলা করেন।

এ মামলায় কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সাদ্দাম হোসেন পাকুন্দিয়ার ছোট আজলদী গ্রামের আলী আকবরের ছেলে। তার ছোট দুটি ছেলে সন্তান রয়েছে। তিনি উপজেলার নারান্দী ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক ছিলেন। সে পাকুন্দিয়ার বেসরকারি সংস্থা এনজিএ পিএসটিসি “নতুন দিনের” চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিল।

নিহতের পরিবার ও মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী মো. গোলাপ মিয়া ও মো. মানিক মিয়ার পরিবারের সঙ্গে জমিজমাসংক্রান্ত বিরোধ চলে আসছে সাদ্দাম হোসেনের পরিবারের। গত বছরের ১২ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টার দিকে সাদ্দাম হোসেন ব্যবসায়িক কাজ শেষে ছোট আজলদী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। তিনি বাড়ির উঠানে পৌঁছামাত্র প্রতিবেশী গোলাপ মিয়া, আজিজুল ও মানিকসহ কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাকে ঘিরে ফেলে। এ সময় আজিজুল হকিস্টিক দিয়ে সাদ্দামের মাথায় আঘাত করলে সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

অন্যরা দা ও লাঠি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। উঠানে হইচই শুনে স্ত্রীসহ স্বজনরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পাকুন্দিয়া উপজেলা কৃষকদলের সভাপতি মো. শামসুল হক মিঠু বলেন, প্রতিপক্ষের হামলার শিকার সাদ্দাম হোসেন দীর্ঘদিন চিকিৎসা শেষে শনিবার রাতে নিজ বাড়িতে মারা গেছে। এ ঘটনায় গত বছরের ২৬ সেপ্টেম্বর হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা করেন তার স্ত্রী। কিন্তু রহস্যজনক কারণে কোনো আসামিকে গ্রেপ্তার করেনি পুলিশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com