শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

তাড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ৯ মে, ২০২৬
  • ৩০১ বার পড়া হয়েছে
তাড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের তাড়াইলে বিদ্যুতে লাগানো অটোরিকশা থেকে চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সুলেমান মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৯ মে) সকাল ৮টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের করাতি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আবদুল কুদ্দুস মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সারাদিন অটোরিকশা চালিয়ে রাত ১২টার দিকে নিজ বাড়িতে ফিরে বিদ্যুতের চার্জে লাগান। সকালে অটোরিকশাটি থেকে চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে পড়ে যান। উপস্থিত লোকজন সুলেমান মিয়াকে আবদুল হালিম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মুহাম্মদ মাসুদ করিম বলেন, সংবাদ পেয়ে এসআই আলমগীর কাসারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি বলেন, বিদ্যুতে লাগানো অটোরিকশা থেকে চার্জার খুলতে গিয়ে চালক সুলেমান মিয়া নামের যুবক নিজ বাড়িতে মারা গেছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ কবরস্থানে দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com