শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

কটিয়াদীতে দেওয়াল ধসে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১০ মে, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় একটি পুরাতন দেয়াল ধসে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত আরাবি (১১) কটিয়াদী পৌর এলাকার পূর্বপাড়া ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনার মিয়ার ছেলে। সে স্থানীয় নুরুল কুরআন হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

রোববার (১০ মে) সকালে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা গেছে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় একই এলাকার একটি বাসার আমগাছ থেকে আম পাড়ার সময় আরাবি নিচে দাঁড়িয়ে ছিল। এ সময় তার এক বন্ধু গাছে ওঠার জন্য পাশের পুরাতন একটি নড়বড়ে দেয়ালে উঠলে দেয়ালের একটি অংশ হঠাৎ ভেঙে পড়ে। এতে দেয়ালের ধ্বংসাবশেষ আরাবির শরীরে পড়ে সে গুরুতর আহত হয়।

পরে তাকে উদ্ধার করে প্রথমে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com