মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

হাতীবান্ধায় মাদক অভিযানে পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে
হাতীবান্ধায় মাদক অভিযানে পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মাদকবিরোধী অভিযান চলাকালে পুলিশের দুই কর্মকর্তাকে পিটিয়ে হাতকড়াসহ এক মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার মধ্য সিঙ্গিমারী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাতীবান্ধা থানার ওসি রমজান আলী।

আহত পুলিশ কর্মকর্তারা হলেন- হাতীবান্ধা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আইয়ুব আলী ও এএসআই রফিকুল ইসলাম।

তারা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা বলছে, গোপন সংবাদের ভিত্তিতে মধ্য সিঙ্গিমারী গ্রামে মাদকবিরোধী অভিযানে যায় পুলিশের একটি দল। অভিযানকালে এক মাদক ব্যবসায়ীকে আটক করে হাতকড়া পরানোর পর তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।

এক পর্যায়ে হামলায় পুলিশ সদস্যরা আহত হন এবং আটক ওই ব্যক্তিকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।

তবে তদন্তের স্বার্থে এবং পুনরায় গ্রেপ্তারের সুবিধার জন্য পলাতক আসামির নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

ওসি রমজান আলী বলেন, “মাদক ব্যবসায়ীদের হামলায় আমাদের দুজন কর্মকর্তা আহত হয়েছেন। ছিনিয়ে নেওয়া আসামিসহ হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে।

তাদের গ্রেপ্তারে এলাকায় ব্যাপক অভিযান চলছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।”

এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com