বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড হোসেনপুরে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু

উপাচার্য বৈঠকের মধ্যেই খালি হচ্ছে ডুয়েট ক্যাম্পাস

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২০ মে, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে
উপাচার্য বৈঠকের মধ্যেই খালি হচ্ছে ডুয়েট ক্যাম্পাস

উপাচার্যের যোগদানকে কেন্দ্র করে টানা আন্দোলন আর কোরবানির ঈদের ছুটি সামনে রেখে ক্যাম্পাস ছেড়েছেন গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী।

এই অবস্থার মধ্যে বুধবার দুপুরে ক্যাম্পাস সংলগ্ন উপজেলা পরিষদ কার্যালয়ে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবালের সঙ্গে বৈঠক করেছেন আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল।

তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে তা নিয়ে কেউ মন্তব্য করতে চাননি।

পূর্বঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলার মধ্যে দুপুরে বিশ্ববিদ্যালয়ের ফটকে গিয়ে দেখা যায়, সেটি বন্ধ রয়েছে এবং তালা দেওয়া। পকেট গেটও বন্ধ ছিল। ক্যাম্পাসে শিক্ষার্থীদের চলাচলও খুব একটা দেখা যায়নি।

একাধিক শিক্ষার্থী জানান, ‘লাল কার্ড’ প্রদর্শন ও ‘ডুয়েট ব্লকেড’ কর্মসূচির ধারাবাহিকতায় মঙ্গলবার থেকে ‘কমপ্লিট শাটডাউন’ শুরু হয়। বৃহস্পতিবার থেকে কোরবানির ঈদের ছুটি শুরু হওয়ায় মঙ্গলবার বিকাল থেকেই শিক্ষার্থীরা ক্যাম্পাস ও হল ছাড়তে শুরু করেন। দূরবর্তী জেলার শিক্ষার্থীরা সকালে ক্যাম্পাস ছেড়েছেন। ফলে সকাল ৯টা পর্যন্ত পকেট গেট খোলা ছিল।

বুধবারের বৈঠকের বিস্তারিত এখনও জানা যায়নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com