সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: ‘‘ক্যান কানছে, আমরা বুঝতে পারি নাই গো”—এক দাদির হৃদয়বিদারক আহাজারি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: ‘‘ক্যান কানছে, আমরা বুঝতে পারি নাই গো”—এক দাদির হৃদয়বিদারক আহাজারি

রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় এক পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ওয়ার্ডের সামনে বসে কান্নায় ভেঙে পড়েন এক শিশুর দাদি মাসুদা বেগম।

কাঁদতে কাঁদতে তিনি বলেন, “সবডি বাচ্চা কান্নাকাটি করছিলো। মনে হচ্ছিল বাচ্চার কইলজ্যাডা ফাইট্ট্যা যাইতাছে। ক্যান কানছে, আমরা বুঝতে পারি নাই গো। কান্না করতে করতেই আমার নাতিনডা ঘুমাইয়া গেলো গো।”

পরিবারের ভাষ্য অনুযায়ী, গত সোমবার রাতে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী থেকে প্রসূতিকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের পর একটি কন্যা সন্তান জন্ম নেয়। নবজাতকটি প্রথমে সুস্থ ছিল, তবে মা মিম আক্তার কিছুটা অসুস্থ ছিলেন। এরপর থেকে তারা হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছিলেন।

মাসুদা বেগম জানান, ঈদের আগের দিন ওয়ার্ড থেকে রিলিজ পাওয়ার কথা ছিল। তিনি বলেন, “ঈদ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে ওয়ার্ডের নার্সদের কাছে রিলিজ চাইছি। আজ বিকেলে রিলিজ দেওয়ার কথা বলছিল। কিন্তু এখন তো চিরতরেই নিয়ে যাচ্ছি।”

ঘটনার রাতের বর্ণনা দিয়ে তিনি আরও বলেন, “সারা রাত বাচ্চাডা কান্নাকাটি করছে। কোলে নিয়া ঘুরাঘুরি করতাছি, দোয়া দরুদও পড়ছি। বাচ্চার মা বুকের দুধও খাওয়াইছে। তারপর কিছুক্ষণ চুপ করছিল।”

তিনি বলেন, “সাহ্‌রি খাইয়া আইসা দেহি তখনও বাচ্চা চুপচাপ। তারপর নামাজ পড়তে গ্যাছি, নামাজ পড়ে এসে শুনি আমার নাতিনডারে এনআইসিউতে নিয়ে গ্যাছে। কিছুক্ষণ পরে বলে যে মারা গ্যাছে।”

হাসপাতালের দ্বিতীয় তলার ওই পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে ছয়টি নবজাতকের মৃত্যু হয়। ঘটনার পরই এলাকায় শোক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশের প্রাথমিক ধারণা, এসির গ্যাসলাইনে লিকেজ বা যান্ত্রিক ত্রুটির কারণে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে। রমনা থানার পুলিশ ঘটনাটি তদন্ত করছে। একই সঙ্গে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে।

এ ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দেবে বলে জানানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com