বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় ইয়াবা ও নগদ টাকাসহ একজন গ্রেপ্তার হোসেনপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা নওগাঁয় কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর কিশোরগঞ্জে হ্যান্ডবল প্রশিক্ষণ অনুষ্ঠিত, সনদ পেল ৪০ শিক্ষার্থী ভোটগ্রহণ শেষে আসতে শুরু করেছে ফলাফল, নজর কংগ্রেসের নিয়ন্ত্রণের দিকে কিশোরগঞ্জে অনূর্ধ্ব-১৪ হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোট শুরু পাকুন্দিয়া থানা পুলিশের বিশেষ অভিযান গ্রেপ্তার ৩ নওগাঁয় চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার আ’লীগ নেতা নবারের মৃত্যু দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে
হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো সাত শিশুর মৃত্যু হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে দেশে হাম শনাক্ত হয়েছে আরো ৬৬টি নমুনায়।

রোববার (৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়, সারাদেশে ১৫ মার্চ থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৯১ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২৯ জনে।

এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২২০ জন ঢাকায় মারা গেছে। দ্বিতীয় সর্বোচ্চ ৮২ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে।

ময়মনসিংহ বিভাগে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪৮ জনে। আর খুলনা বিভাগে হামে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, সবশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ২২১ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছেন। এরমধ্যে ভর্তি হয়েছেন ১ হাজার ১২৯ জন।

গেল ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৪৩১ জন ভর্তি হয়েছেন ঢাকার হাসপাতালগুলোতে। আর সবচেয়ে কম ২৩ জন ভর্তি হয়েছেন রংপুরে।

এ নিয়ে দেশে হামের উপসর্গ থাকা রোগীয় সংখ্যা দাঁড়াল ৭৯ হাজার ১২ জনে। আর হাম শনাক্ত হয়েছে ৯ হাজার ৬৮৬টি নমুনায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com