মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অতি ভারি বর্ষণে আমানতে নামতে পারেনি ৩ ফ্লাইট স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা চট্টগ্রামে পানির নিচে রেললাইন, আটকা ‘পর্যটক এক্সপ্রেস’ খাগড়াছড়ি-রাঙামাটি সড়কে যানবাহন চলাচল বন্ধ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের সভাপতি মোফাজ্জল, সম্পাদক আশরাফুল নয়ন তাড়াইলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, র‌্যালি-আলোচনা সভা ও গাছের চারা বিতরণ বিল বাড়লেও কেন কমছে না লোডশেডিং, ব্যাখ্যা পিডিবির নওগাঁ সদরে কৃষি প্রণোদনা ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগে নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন পরিচালনা কমিটি বিলুপ্ত

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে
স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় ও তফসিলের তারিখ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে সচিবালয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় ও তফসিলের তারিখ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের

আগামী মাসের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন করার পরিকল্পনা করা হচ্ছে। আর নির্বাচন শুরু হওয়ার পর ১০ থেকে ১২ মাসের মধ্যে স্থানীয় সরকারের সব নির্বাচন সম্পন্ন হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদ উর রহমান এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের তথ্য তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তথ্য–সম্প্রচার ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহেদ উর রহমান আরও জানান, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক পথরেখা প্রণয়ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন নির্বাচনের জন্য পৃথক রোডম্যাপ করা হয়েছে। চলতি মাসের শেষের দিকে এগুলো চূড়ান্ত করে প্রকাশ করা যেতে পারে। আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরে প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন করার পরিকল্পনা করা হচ্ছে।

আগামী ৫ আগস্টের আগেই জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে বলে জানান উপদেষ্টা।

গতকাল এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানান স্থানীয় নির্বাচনের জন্য ইসি অক্টোবরকে সামনে রেখে কাজ এগিয়ে নিচ্ছে। নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহও জানান ইসি স্থানীয় সরকার নির্বাচনের সব ধরনের প্রাক্-প্রস্তুতি নিয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com