মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অতি ভারি বর্ষণে আমানতে নামতে পারেনি ৩ ফ্লাইট স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা চট্টগ্রামে পানির নিচে রেললাইন, আটকা ‘পর্যটক এক্সপ্রেস’ খাগড়াছড়ি-রাঙামাটি সড়কে যানবাহন চলাচল বন্ধ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের সভাপতি মোফাজ্জল, সম্পাদক আশরাফুল নয়ন তাড়াইলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, র‌্যালি-আলোচনা সভা ও গাছের চারা বিতরণ বিল বাড়লেও কেন কমছে না লোডশেডিং, ব্যাখ্যা পিডিবির নওগাঁ সদরে কৃষি প্রণোদনা ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগে নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন পরিচালনা কমিটি বিলুপ্ত

চট্টগ্রামে পানির নিচে রেললাইন, আটকা ‘পর্যটক এক্সপ্রেস’

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে
চট্টগ্রামে পানির নিচে রেললাইন, আটকা ‘পর্যটক এক্সপ্রেস’

চট্টগ্রামের জানালী হাট স্টেশনের কাছে রেললাইনের একটি অংশ পানিতে তলিয়ে গেছে। এতে সেখানে পর্যটক এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ষোলশহর স্টেশন থেকে ছাড়ে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস।

কিন্তু জানালী হাট স্টেশনের কাছে সুন্নিয়া মাদ্রাসা এলাকায় রেললাইন পানির নিচে থাকায় ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। ট্রেনটিতে প্রায় ৮০০ জন যাত্রী ছিলেন। দুপুর আড়াইটা পর্যন্ত ট্রেনটি সেখানেই থেমে ছিল।

জানালী হাট স্টেশনের স্টেশনমাস্টার নিজাম উদ্দিন বলেন, রেললাইন তলিয়ে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

তিনি বলেন, ‘যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই ট্রেনটিকে সামনে এগোতে দেওয়া হয়নি। পানি নেমে গেলে এবং রেললাইন নিরাপদ হলে ট্রেন ছাড়বে।’

এদিকে রেললাইনে গাছ ভেঙে পড়ায় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ‘প্রবাল এক্সপ্রেস’ ট্রেনটিও পথে দোহাজারী রেলওয়ে স্টেশনে আটকে দেওয়া হয়। রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় কন্ট্রোল রুম (নিয়ন্ত্রণকক্ষ) থেকে আড়াইটার দিকে ট্রেন চলাচল বিঘ্নিত হওয়ার কথা নিশ্চিত করে।

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে দুদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। আজ সকাল থেকে নগরীর নিচু এলাকা ও রাস্তায় পানি জমে গেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com