বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

হোসেনপুরে মাছবাহী ট্রাকে ডাকাতি-হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, ট্রাক ও হত্যার আলামত উদ্ধার

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

হোসেনপুর-গফরগাঁও ব্রীজ সংলগ্ন এলাকায় মাছবাহী ট্রাকে ডাকাতির সময় ধরা পড়ে দুই চোরকে লোহার পাইপ-হ্যান্ডেল দিয়ে পিটিয়ে হত্যা। এই হত্যা মামলার ৩ আসামীকে নাটোর জেলার গুরুদাসপুর থেকে গ্রেফতার করেছে হোসেনপুর থানা পুলিশ। একইসাথে হত্যাকাণ্ডে ব্যবহৃত EICHER ট্রাক ও লোহার হ্যান্ডেল, লিভার, পাইপ উদ্ধার করা হয়েছে।

গত ০৯/০৬/২০২৬ ইং সকাল অনুমান ০৬:৩০ ঘটিকায় হোসেনপুর থানাধীন ডাহোরা তালিমুল উম্মাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা ও এতিমখানার সামনে পাকা রাস্তার পাশে ০১ জন অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ ও ০১ জন অজ্ঞাত ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।

সংবাদ পেয়ে থানার অফিসার ইনচার্জ মোবাইল টিমসহ এবং সদর সার্কেল অফিসার দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন। আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত ব্যক্তির সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের ব্যবস্থা করে পুলিশ।

ঘটনার প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, গত ০৯/০৬/২০২৬ ইং রাত অনুমান ০৩:১৫ ঘটিকার সময়* হোসেনপুর-গফরগাঁও ব্রীজের পশ্চিম পার্শ্বে ব্রীজ সংলগ্ন রাস্তায় পরপর দুইটি বিটে মাছবাহী ট্রাক স্লো করলে সুযোগ নেয় চোরচক্র। রাত *০৩:৪০ ঘটিকায়* তিনজন চোর মো: আসিফ (২২), রনি মিয়া (২৪) ও ইউসুফ (২৩) ট্রাকের উপর উঠে যায়। একটি সিএনজি ট্রাকের পেছনে পেছনে আসতে থাকে।

EICHER কোম্পানির মাঝারি সাইজের মাছবাহী ট্রাকটির উপরের জাল কেটে তারা মাছ বস্তায় ভরতে থাকে। একপর্যায়ে ট্রাকের হেলপার ও লাইনম্যান বিষয়টি দেখে ফেলে। রাত *০৩:৫৫ ঘটিকায়* মাছভর্তি ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছালে তদন্তে প্রাপ্ত আসামী *১. মো: আজাদুল ইসলাম (২০)* ও *২. মো: সৌরভ (১৯)* ট্রাকের কেবিনে থাকা চাকা খোলার লোহার হ্যান্ডেল, হুইল রেঞ্জ, ভারী লিভার ও মোটা পাইপ নিয়ে ট্রাকের উপরে উঠে যায়।

সেখানে তারা ট্রাকের উপরে থাকা মো: আসিফ ও রনি মিয়াকে লোহার হ্যান্ডেল, হুইল রেঞ্জ, ভারী লিভার ও মোটা পাইপ দিয়ে রনি মিয়ার মাথা, চোখসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। এরপর মো: বাদল মিয়ার চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর রনিকে ফেলে দেয়। কিছুটা সামনে গিয়ে আসিফকে হত্যার উদ্দেশ্যে মাথায় ও মুখে এলোপাতাড়ি আঘাত করে ট্রাক থেকে ফেলে দেয়। ইউসুফ আঘাত থেকে নিজেকে রক্ষা করে কৌশলে ট্রাক থেকে নেমে যায়। পরে হেলপার, লাইনম্যান ও ড্রাইভার ট্রাকটি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খালিদ শেখ তথ্য প্রযুক্তির সহায়তা ও বিশ্বস্ত সোর্সের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। হোসেনপুর থানার সঙ্গীয় ফোর্স ও নাটোর জেলার গুরুদাসপুর থানা পুলিশের সহায়তায় *১০/০৭/২০২৬ ইং সকাল অনুমান ০৭:০০ ঘটিকায়* নাটোর জেলার গুরুদাসপুর থানাধীন এলাকা থেকে ৩ আসামীকে গ্রেফতার করা হয়।

১. মো: আজাদুল ইসলাম (২০), পিতা- মো: কিয়াম উদ্দিন ইসলাম, মাতা- সাজেদা বেগম, সাং- চন্দ্রপুর মাঝপাড়া, থানা- গুরুদাসপুর, জেলা- নাটোর।  

২. মো: সৌরভ (১৯), পিতা- সাইফুল ইসলাম, মাতা- শাহরিয়ার নাজনিন, সাং- চন্দ্রপুর মাঝপাড়া, থানা- গুরুদাসপুর, জেলা- নাটোর।  

৩. সরজিৎ কুমার (২৭), পিতা- মৃত হরিশচন্দ্র কুমার, মাতা- শংখরী রানী বালা, সাং- ডুবারপাড়া, পোস্ট- পুরুলিয়া, থানা- গুরুদাসপুর, জেলা- নাটোর।

গ্রেফতারকৃত আসামীদের দেওয়া তথ্য ও তাদের দেখানো এবং শনাক্ত মোতাবেক নাটোর জেলার গুরুদাসপুর থানাধীন চন্দ্রপুর বীরবাজার এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত *EICHER কোম্পানির মাঝারি সাইজের মাছবাহী ট্রাক* যার কেবিনের উপর ০২টি স্যালো মেশিন সংযুক্ত, রেজি নং- *ঢাকা মেট্রো ১২-৬৭৬১* জব্দ করা হয়।

একইসাথে হত্যার কাজে ব্যবহৃত *লোহার পাইপ, লিভার ও হ্যান্ডেল* উদ্ধার করা হয়। ছবিতে দেখা যায়, গ্রেফতারকৃত ৩ আসামীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং টেবিলের উপর উদ্ধারকৃত আলামত সাজানো রয়েছে। পেছনে জব্দকৃত হলুদ রঙের ট্রাকটি দেখা যাচ্ছে।

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, “চুরির ঘটনাকে কেন্দ্র করে নির্মমভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা ৩ জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আলামত ও ট্রাক উদ্ধার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।”

এ ঘটনায় হোসেনপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com