শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার, মিলল শ্রীপুরে

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার, মিলল শ্রীপুরে

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষক সিরাজ উদ্দিন মোড়ল (৬৫)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১২ জুলাই) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমি এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সিরাজ উদ্দিন মোড়ল পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া গ্রামের মৃত রইছ উদ্দিন মোড়লের ছেলে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুল ইসলাম জানান, রোববার সকাল ৭টার দিকে শ্রীপুর উপজেলার বরমি এলাকা থেকে মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়। নিহতের স্বজনরা মরদেহ শনাক্ত করতে সেখানে গেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সকাল ১০টার দিকে নৌকাযোগে ব্রহ্মপুত্র নদ পার হয়ে নিজ জমিতে কৃষিকাজ করতে যান সিরাজ উদ্দিন মোড়ল। দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে নদীর তীরে তার ব্যবহৃত নৌকাটি পাওয়া গেলেও তার কোনো সন্ধান মেলেনি। বিষয়টি জানানো হলে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

ফায়ার সার্ভিসের ডুবুরি দল টানা দুই দিন নদীতে তল্লাশি চালিয়েও তার সন্ধান পায়নি। পরে রোববার সকালে শ্রীপুর উপজেলার বরমি এলাকায় নদীতে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।

উল্লেখ্য, গত শুক্রবার সকাল থেকে নিখোঁজ ছিলেন কৃষক সিরাজ উদ্দিন মোড়ল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com