মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরের রেল যোগাযোগ বন্ধ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে
ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরের রেল যোগাযোগ বন্ধ

পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনের অদূরে ‘একতা এক্সপ্রেস’ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।

ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেনটি সোমবার বিকাল ৪টার দিকে দুর্ঘটনার কবলে পড়ে বলে জানিয়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম।

আকস্মিক এ দুর্ঘটনায় বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

রেলওয়ে বিভাগ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ট্রেনটি ঈশ্বরদী বাইপাস স্টেশনে প্রবেশের ঠিক আগ মুহূর্তে লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির দুটি বগির আটটি চাকা রেললাইন থেকে ছিটকে পড়ে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আবু হেনা মোস্তফা বলেন, ‘‘দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারে ঈশ্বরদী লোকোমোটিভ ডিজেল কারখানা থেকে একটি উদ্ধারকারী (রিলিফ) ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে লাইনচ্যুত বগি দুটি উদ্ধার করে রেললাইন সচল করার জন্য কাজ চলছে।’’

ট্রেন লাইনচ্যুতির ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোশাররফ হোসেন ভূঁইয়াকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সার, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) শেখ আসিফ আহমেদ, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) রবিউল ইসলাম এবং বিভাগীয় সংকেত প্রকৌশলী আহমেদ ইশতিয়াক জহুর।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আগামী ৩ কার্যদিবসের মধ্যে বিস্তারিত তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে রেলওয়ে বিভাগ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com