শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের হোসেনপুরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের কবর জিয়ারত ও দোয়া শহিদদের আত্মত্যাগ বৃথা যাবে না, জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন হবে: প্রতিমন্ত্রী টুকু মেসির জাদুতে ফাইনালে আর্জেন্টিনা মব-সহিংসতা ও পিটুনিতে নিহত ৬ মাসে বেড়েছে দ্বিগুণ: এইচআরএসএস যারা পরীক্ষা দিতে পারেনি, তারা আবার পরীক্ষা দিতে পারবেন: সংসদে শিক্ষামন্ত্রী

জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে
জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা

কিশোরগঞ্জের তাড়াইলে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস-২০২৬ পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতার।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান মিয়া এবং উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল-আমীন। স্বাগত বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান মিয়া বলেন, জুলাইয়ের শহিদদের আত্মত্যাগ জাতিকে স্বাধীনচেতা, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে অনুপ্রেরণা জোগাবে।

সভাপতির বক্তব্যে ইউএনও তানজিলা আখতার বলেন, জুলাই শহিদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। তাঁদের স্মৃতিকে ধারণ করে আগামী প্রজন্মের মধ্যে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধ জাগ্রত করতে হবে। তিনি শহিদদের আদর্শ বাস্তবায়নে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাইয়ের শহিদদের আত্মত্যাগ কখনোই বৃথা যাবে না। তাঁদের আত্মদান গণতন্ত্র, ন্যায়বিচার, বৈষম্যহীন সমাজ ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। একই সঙ্গে শহিদদের স্মৃতি সংরক্ষণ এবং তাঁদের আদর্শ বাস্তবায়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সামির হোসেন সাকি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর তাড়াইল উপজেলা আমীর হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রিয়া রায়, উপজেলা সমবায় কর্মকর্তা শামসুল আলম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হাসিফুর রহমান নাদিম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর তাড়াইল উপজেলা আহ্বায়ক সার্জেন্ট মহিউদ্দিন মাসুদ (অব.), ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জুলাই আন্দোলনের সম্মুখসারির ছাত্রনেতা আবদুল আলীমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সুধীজন এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই গণ-অভ্যুত্থানে তাড়াইল উপজেলার একমাত্র শহীদ রুবেলের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com