সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বিভ্রাট কাটিয়ে ফিরল ফেইসবুক বিশ্বকাপ থেকে ফিফা আয় করেছে ১৫ বিলিয়ন ডলার বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব ও প্রীতম হাসান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার কাজ স্থগিত নিকলীতে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, একজন নিহত তাড়াইলের জননন্দিত নেতা কামাল উদ্দিন ভূঁইয়ার অষ্টম মৃত্যুবার্ষিকী আজ কুলিয়ারচরে ৫৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের উদ্বোধনে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই

বিভ্রাট কাটিয়ে ফিরল ফেইসবুক

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

এক মাসের মাথায় আবারো বড় ধরনের বিভ্রাটে পড়েছে বিশ্বের সবচেয়ে বড় সোশাল মিডিয়া নেটওয়ার্ক ফেইসবুক। বাংলাদেশে রোববার (১৯ জুলাই) দুপুর দেড়টার পর হঠাৎ করেই ফেইসবুক ব্যবহারে সমস্যায় পড়েন হাজারো ব্যবহারকারী। স্বাভাবিক নিউজ ফিডের পরিবর্তে ব্যবহারকারীদের একটি বার্তা দেখানো হয়, যেখানে বলা হয় ‘অ্যাকাউন্ট টেম্পোরারিলি আনঅ্যাভেইলেবল’।

সঙ্গে একটি নোটিস বলা হয়, সাইট-সংক্রান্ত একটি সমস্যার কারণে আপনার অ্যাকাউন্ট বর্তমানে পাওয়া যাচ্ছে না। আমরা আশা করছি, শিগগিরই এটি সমাধান হবে। কয়েক মিনিট পর আবার চেষ্টা করুন। বিকাল সাড়ে ৩টার দিকে ব্যবহারকারীরা আবার তাদের অ্যাকাউন্টে ঢোকার সুযোগ পান।

সমস্যাটি হয় মূলত যারা ব্রাউজারের মাধ্যমে ফেইসবুকের ওয়েবসাইটে ঢুকতে চেয়েছেন তাদের ক্ষেত্রে। এ সময় ফেইসবুকের মোবাইল অ্যাপ চালু ছিল বলে ব্যবহারকারীরা জানাচ্ছেন।

ডাউনডিটেক্টর, ইজডাউন, নর্ডভিপিএন, ডাউন ফর এভরিওয়ানের মত ট্র্র্যাকার ওয়েবসাইটগুলোও ওই সময় ফেইসবুকের সম্ভাব্য বিভ্রাটের তথ্য প্রকাশ করে।

এসব ওয়েবসাইটে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফিলিপিন্স, রোমানিয়া, ইটালি, কানাডা, জর্জিয়া, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, পাকিস্তান, তুরস্কসহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরা ফেইসবুকে ঢুকতে না পারার অভিযোগ করেন।

মেটার আরেক সেবা ইন্সটাগ্রাম ব্যবহার করতে গিয়েও সমস্যায় পড়ার কথা বলেছেন কেউ কেউ। তবে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের মত সেবাগুলো চালু ছিল।

এর আগে গত ১২ জুন ফেইসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামসহ মেটার বেশির ভাগ প্ল্যাটফর্ম বিভ্রাটে পড়ে। ঘণ্টখানেক পর ওয়েবসাইটগুলো স্বাভাবিক হয়।

ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী রোববার ফেইসবুকের সমস্যা শুরু হয় বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে দিকে। নিজের অ্যাকাউন্টে ঢুকতে না পেরে অনেকেই এক্স (সাবেক টুইটার) বা অন্যান্য প্ল্যাটফর্মে গিয়ে খোঁজ নিতে শুরু করেন, সমস্যাটি শুধু তাদের নাকি আরও অনেকের হচ্ছে।

ফেইসবুকের ওপর নির্ভরশীল বিভিন্ন ব্যবসা, সংবাদমাধ্যম এবং কনটেন্ট নির্মাতারাও জটিলতায় পড়েন। ফেসবুকের মূল কোম্পানি মেটা তাৎক্ষণিকভাবে কোনো বিবৃতি বা ব্যাখ্যা দেয়নি। তবে ব্যবহারকারীদের দেখানো বার্তায় কারিগরি জটিলতার ইংগিত পাওয়া যায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com