শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

প্রতিষ্ঠার ৬ বছর পূর্তিতে হাওরের বুকে নৌভ্রমণে উৎসবমুখর তাড়াইল উপজেলা প্রেস ক্লাব

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে
প্রতিষ্ঠার ৬ বছর পূর্তিতে হাওরের বুকে নৌভ্রমণে উৎসবমুখর তাড়াইল উপজেলা প্রেস ক্লাব

প্রতিষ্ঠার ছয় বছর পূর্তি উপলক্ষে ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা প্রেস ক্লাব ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। হাওরের বুকে দিনব্যাপী নৌভ্রমণে অংশ নিয়ে সদস্যরা আনন্দ-উৎসবের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও পেশাগত বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

রোববার (১৯ জুলাই) সকাল ৮টায় তাড়াইল পুরাতন ডাকবাংলো সংলগ্ন ট্রলারঘাট থেকে নৌভ্রমণ শুরু হয়। ট্রলারযোগে প্রেস ক্লাবের সদস্যরা কিশোরগঞ্জের মনোমুগ্ধকর হাওরাঞ্চল মিঠামইন ও নিকলি ভ্রমণ করেন। হাওরের বিস্তীর্ণ জলরাশি, নির্মল পরিবেশ ও প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে দিনভর আনন্দ-আড্ডা, স্মৃতিচারণ এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান তারা।

নৌভ্রমণের অন্যতম আকর্ষণ ছিল ট্রলারে পরিবেশিত দেশীয় খাবার। হাওরের টাটকা বিভিন্ন প্রজাতির মাছ, দেশি মুরগির মাংসসহ নানা সুস্বাদু খাবারের আয়োজন সদস্যদের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।

উল্লেখ্য, তাড়াইল উপজেলা প্রেস ক্লাব ২০২০ সালের ১৮ জুলাই প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, স্থানীয় সমস্যা-সম্ভাবনা তুলে ধরা এবং জনস্বার্থে সংবাদ প্রকাশের মাধ্যমে তাড়াইল উপজেলার গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

প্রেস ক্লাবের সভাপতি মুকুট রঞ্জন দাস বলেন, “ছয় বছরের এই পথচলায় সহকর্মীদের আন্তরিকতা ও জনগণের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। প্রতিষ্ঠাবার্ষিকীর এই নৌভ্রমণ আমাদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করবে এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় নতুন উদ্দীপনা যোগাবে। ভবিষ্যতেও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের পাশে থাকতে তাড়াইল উপজেলা প্রেস ক্লাব অঙ্গীকারবদ্ধ।”

সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিপন বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন শুধু আনন্দভ্রমণ নয়, এটি আমাদের ঐক্য ও ভ্রাতৃত্বের প্রতীক। সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় তাড়াইল উপজেলা প্রেস ক্লাব আগামী দিনেও সাংবাদিকতার মর্যাদা সমুন্নত রেখে জনস্বার্থে কাজ করে যাবে।”

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন এবং অর্থ সম্পাদক ওমর খান সানি। এ সময় প্রেস ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন। দিনব্যাপী নৌভ্রমণ শেষে সংগঠনের উত্তরোত্তর সাফল্য, ঐক্য ও সমৃদ্ধি কামনা করে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দঘন আয়োজনের সমাপ্তি ঘটে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com