বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব স্থানীয় সরকারকে শক্তিশালী না করলে গণতন্ত্র টেকসই হয় না: মির্জা ফখরুল সৌদির বিরুদ্ধে হুতিদের নৌ-অবরোধের তীব্র নিন্দায় বাংলাদেশ কিশোরগঞ্জে সড়কের পাশে পড়েছিল মুক্তিযোদ্ধার ছেলের লাশ হোসেনপুরে বিলুপ্তির পথে মাকাল ফল, নতুন প্রজন্মের কাছে অচেনা কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার হোসেনপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নিকলীতে ইয়াবা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নিকলীতে নিখোঁজের একদিন পর অষ্টম শ্রেণির ছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে খাল থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে সড়কের পাশে পড়েছিল মুক্তিযোদ্ধার ছেলের লাশ

জাতীয় ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে সড়কের পাশে পড়েছিল মুক্তিযোদ্ধার ছেলের লাশ

কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে মানিক মিয়া (৩৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।

বুধবার (২২ জুলাই) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের বিসিআইসি গোডাউনের সামনে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মানিক মিয়া (৩৮) কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার রায়টুটী ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবদুল হেকিমের ছেলে। তিনি ঢাকায় এসএ পরিবহনের গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন।

কটিয়াদী হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২২ জুলাই) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের বিসিআইসি গোডাউনের সামনে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাশে মানিক মিয়া (৩৮) রক্তাক্ত অবস্থায় পড়েছিল। এছাড়াও ঘটনাস্থলে একটি মোটরসাইকেল পাওয়া যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে যান। এরপর বিষয়টি কটিয়াদী হাইওয়ে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে কটিয়াদী হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মানিক মিয়াকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কটিয়াদী হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এ বি এম মেহেদী মাসুদ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় গাড়ির ধাক্কায় মানিক মিয়ার মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে নিহতের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com