শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পদত্যাগ করছেন রাষ্ট্রপতি, স্পিকারের জন্য অপেক্ষা! কিশোরগঞ্জে জাতীয় বৃক্ষরোপণ অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি তাড়াইলে ইসলাহুল মুসলিমীন পরিষদের অফিসে তালা, থানায় লিখিত অভিযোগ এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব স্থানীয় সরকারকে শক্তিশালী না করলে গণতন্ত্র টেকসই হয় না: মির্জা ফখরুল সৌদির বিরুদ্ধে হুতিদের নৌ-অবরোধের তীব্র নিন্দায় বাংলাদেশ কিশোরগঞ্জে সড়কের পাশে পড়েছিল মুক্তিযোদ্ধার ছেলের লাশ হোসেনপুরে বিলুপ্তির পথে মাকাল ফল, নতুন প্রজন্মের কাছে অচেনা কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার হোসেনপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

তাড়াইলে ইসলাহুল মুসলিমীন পরিষদের অফিসে তালা, থানায় লিখিত অভিযোগ

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে
তাড়াইলে ইসলাহুল মুসলিমীন পরিষদের অফিসে তালা, থানায় লিখিত অভিযোগ

কিশোরগঞ্জের তাড়াইলে ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা শাখার অফিসে বেআইনিভাবে প্রবেশ করে তালা ভেঙে নতুন তালা লাগানো এবং জেলা সমন্বয়ক আবু তাহেরকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আবু সাঈদ নিজামীকে অভিযুক্ত করে তাড়াইল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) তাড়াইল থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার (১৫ জুলাই) সকাল ১০টার দিকে তাড়াইল উপজেলার ইছাপশর-বেলংকা গ্রামের জামিয়াতুল ইসলাহ আল মাদানিয়া মাদরাসার নিচতলায় অবস্থিত ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা শাখার কার্যালয়ে আবু তাহেরের সহোদর ভাই আবু সাঈদ নিজামী ও আলী হোসেন অনধিকার প্রবেশ করে পূর্বের তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দেন।

অভিযোগে বলা হয়, অফিসের ভেতরে আবু তাহেরের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, পারিবারিক ও অফিস-সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং নগদ অর্থ রয়েছে। পরে আবু তাহের স্থানীয় কয়েকজন সাক্ষীকে সঙ্গে নিয়ে অফিসটি খুলতে গেলে অভিযুক্তরা তাকে ভয়ভীতি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে। এতে নিরাপত্তার স্বার্থে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।

অভিযোগকারী আরও উল্লেখ করেন, এ ঘটনায় এলাকায় যেকোনো সময় অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে তাদের পরামর্শে তিনি আইনের আশ্রয় নেন।

এ বিষয়ে তাড়াইল থানায় লিখিত অভিযোগ দায়ের করে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন আবু তাহের। তবে অভিযোগে উত্থাপিত বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, ইছাপশর গ্রামের বাসিন্দা ও ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা শাখার সমন্বয়ক আবু তাহেরের অফিসে তালা দেওয়া এবং প্রাণনাশের হুমকির বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com