রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল ছাত্রাবাস থেকে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার নওগাঁর বদলগাছীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ হোসেনপুরে কৃষিজমিতে আগাছা দমনে মাত্রাতিরিক্ত কীটনাশক প্রয়োগ, হুমকিতে জীববৈচিত্র্য পাকুন্দিয়ায় ওয়ার্কশপে দুর্ধর্ষ চুরি, ২ মাসেও উদ্ধার হয়নি মালামাল ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে কায়সার কামাল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ অসুস্থতার কারণে দায়িত্ব পালনে অসামর্থ্য হওয়ায় রাষ্ট্রপতির পদত্যাগ বিএনপি সরকারে শ্রদ্ধা ছিল সাহাবুদ্দিনের: হাফিজ উদ্দিন পাকুন্দিয়ায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

পাকুন্দিয়ায় ওয়ার্কশপে দুর্ধর্ষ চুরি, ২ মাসেও উদ্ধার হয়নি মালামাল

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় ওয়ার্কশপে দুর্ধর্ষ চুরি, ২ মাসেও উদ্ধার হয়নি মালামাল

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর সদরের নিশ্চিন্তপুর এলাকায় একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঘটনার দুই মাস পেরিয়ে গেলেও এখনো চুরি যাওয়া মালামাল উদ্ধার হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

অভিযোগ সূত্রে জানা যায়, পাকুন্দিয়া উপজেলার আঙ্গিয়াদী গ্রামের আব্দুল হালিম দুলালের ছেলে মিনহাজ উদ্দিন নিশ্চিন্তপুর পাঁচতলা বিল্ডিং সংলগ্ন এলাকায় ‘মিনহাজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’ নামে ব্যবসা পরিচালনা করে আসছেন।

গত ১০ মে রাতে কাজ শেষে তিনি ওয়ার্কশপ বন্ধ করে বাড়িতে চলে যান। পরদিন ১১ মে সকালে দোকানের শাটার খুলে ভেতরে প্রবেশ করে দেখতে পান, পেছনের দরজা খোলা এবং ওপরের টিনের চাল কাটা। পরে তিনি দেখতে পান, ওয়ার্কশপে থাকা চারটি ওয়েল্ডিং মেশিন, যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা, ক্যাশবক্সে থাকা প্রায় ১ লাখ টাকা নগদ, ১২ হাজার টাকা মূল্যের এক কয়েল তামার তার এবং প্রায় ২০ হাজার টাকার অন্যান্য মালামাল চুরি হয়ে গেছে। সব মিলিয়ে চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা।

এ ঘটনায় ভুক্তভোগী মিনহাজ উদ্দিন পাকুন্দিয়া থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরিফুর রহমান বিষয়টি তদন্তের জন্য উপপরিদর্শক (এসআই) মধুসূদন সরকারকে দায়িত্ব দেন।

তবে অভিযোগকারীর দাবি, তদন্ত কর্মকর্তা মধুসূদন সরকার তদন্ত প্রতিবেদন দেওয়ার আগেই রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় বদলি হয়ে যান। এরপর থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার বা ঘটনায় জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়নি বলে অভিযোগ করেন তিনি।

বর্তমানে চুরির ঘটনার পর থেকে ওয়ার্কশপটি বন্ধ রয়েছে। দ্রুত চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com