বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী

জাতীয় ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে
ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী

দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজন মারা গেছেন। একই সময়ে নতুন করে ১ হাজার ২৫২ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হলো ১১১ জনের। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৫৩২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন খুলনা বিভাগে—২৪৭ জন। এরপর ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ২২৭ জন, চট্টগ্রামে ১৯৪, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৫, বরিশালে ১১৯, রাজশাহীতে ১০৯, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০১, ময়মনসিংহে ৮৭, রংপুরে ২৭ ও সিলেটে ৬ জন ভর্তি হয়েছেন।

মারা যাওয়া চারজনের মধ্যে একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার, একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার, একজন চট্টগ্রাম বিভাগের এবং একজন খুলনা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকার বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৩৯ হাজার ৫৩২ জনের মধ্যে ৩৬ হাজার ৪৬৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৩৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৯৫৪ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ২৩৬ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ১৫৩ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৮৩ জন।

এ বছর ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি। মোট রোগীর ৬২ শতাংশ পুরুষ ও ৩৮ শতাংশ নারী। তবে মৃত্যুর ক্ষেত্রে নারী বেশি। এ বছর ডেঙ্গুতে মারা যাওয়া ১১১ জনের মধ্যে ৬১ জন নারী ও ৫০ জন পুরুষ, অর্থাৎ ৫৫ শতাংশ নারী ও ৪৫ শতাংশ পুরুষ।

বয়সভিত্তিক তথ্যেও তরুণদের আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি দেখা যাচ্ছে। ২১ থেকে ২৫ বছর বয়সী ৫ হাজার ৬৪১ জন এবং ২৬ থেকে ৩০ বছর বয়সী ৫ হাজার ৬৩০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, অর্থাৎ ২১ থেকে ৩০ বছর বয়সী রোগীর সংখ্যা ১১ হাজার ২৭১।

চলতি বছর ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৯ হাজার ৯০৯ জন এবং এর বাইরে সারা দেশে ২৯ হাজার ৬২৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মাসভিত্তিক হিসাবে আগস্টে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ২০ হাজার ৫৩৬ জন, যা এ বছরের অন্য যেকোনো মাসের তুলনায় বেশি। জুলাইয়ে আক্রান্ত হয়েছিলেন ৯ হাজার ২০৬ জন। সেপ্টেম্বরের প্রথম তিন দিনে ভর্তি হয়েছেন ৩ হাজার ৬৮৬ জন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com