শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে
তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরে অবস্থিত দারুল কুরআন মাদরাসার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় মাদরাসা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ মাওলানা এমদাদুল্লাহর নেতৃত্বে র‍্যালিটি উপজেলা সদরের খান ব্রাদার্স কমার্শিয়াল কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করে।
র‍্যালিটি হাসপাতাল রোড, মাদরাসা মার্কেট, উপজেলা পরিষদ,থানার মোড়, সদর রোড, খলিফাপট্টি,ট্রলার ঘাট,ডাকবাংলো রোড, গোরস্থান মার্কেট, সাচাইল রোড, বালিগাতী বাজার ও পুরাতন বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে সিএনজি স্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
র‍্যালিতে মাদরাসার শিক্ষা সচিব মাওলানা জিয়াউল হক, সহকারী শিক্ষক হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, হাফেজ মাওলানা ইরফানুল ইসলাম,হাফেজ তোফাজ্জল হোসাইন, মাওলানা আশরাফুল ইসলাম, মাওলানা রিফাত আহমাদ, মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা জাকারিয়া, হাফেজ মাওলানা আবু রায়হান, মুফতি বায়জিদ আহমাদ, মুফতি মাহফুজুর রহমানসহ মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিতে শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উপজেলা সদরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। 
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা এমদাদুল্লাহ বলেন,দারুল কুরআন মাদরাসা প্রতিষ্ঠার পর থেকে কুরআন-সুন্নাহর শিক্ষা প্রদানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমাদের এই পথচলার ৯ বছর পূর্ণ হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক সহযোগিতায় মাদরাসাটি আরও এগিয়ে যাবে—এটাই আমাদের প্রত্যাশা। ভবিষ্যতেও মানসম্মত দ্বীনি ও নৈতিক শিক্ষা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।
তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com