শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে
হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

কিশোরগঞ্জের হোসেনপুরে অবৈধভাবে কৃষি জমি ও নদী থেকে মাটি কাটার দায়ে ১নং জিনারী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জিনারী ইউনিয়নের চর জিনারী এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ রেকসোনা খাতুন।

দণ্ডপ্রাপ্ত বাহার উদ্দিন জিনারী গ্রামের মৃত গোলাম আলীর ছেলে এবং জিনারী ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে পরিচিত।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র জিনারী ইউনিয়নের চর জিনারী এলাকায় নদীর মাঝপথে অস্থায়ী বাঁধ দিয়ে এক্সকেভেটর (ভেকু) দিয়ে ফসলি জমি ও নদী থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিল। এতে একদিকে আবাদি জমি নষ্ট হচ্ছিল, অন্যদিকে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল।

এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে হোসেনপুর উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সহায়তায় সেখানে অভিযান চালানো হয়। অভিযানকালে ঘটনাস্থলে অবৈধভাবে মাটি কাটার সত্যতা পাওয়া যায়।

এসময় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩)’ এর ১৫(১) ধারা লঙ্ঘনের দায়ে ঘটনাস্থলেই অভিযুক্ত বাহার উদ্দিন নিজের দোষ স্বীকার করলে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করে সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

অভিযানের সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রেকসোনা খাতুন বলেন, “একটি চক্র দীর্ঘদিন ধরে নদীর মাঝপথে বাঁধ দিয়ে অবৈধভাবে মাটি কেটে ব্যবসা করে আসছিল বলে অভিযোগ ছিল। আজ হাতেনাতে ধরা হয়েছে। অবৈধভাবে মাটি কাটার ফলে আবাদি জমি, পরিবেশ ও জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হচ্ছে।”

তিনি আরও বলেন, “জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এই ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে যারা বিল, নদী বা কৃষি জমি থেকে মাটি কেটে ব্যবসা করছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।”

এলাকাবাসী প্রশাসনের এই অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে প্রভাবশালীরা ফসলি জমি নষ্ট করে মাটি ব্যবসা করছিল। প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত থাকলে কৃষকরা রক্ষা পাবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com