বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি

নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি

জাতীয় ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে
নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি

জাতীয় রাজস্ব বোর্ডের-এনবিআরের প্রধান কার্যালয় রাজস্ব ভবনে বহিরাগতদের প্রবেশ ‘অনেক বেড়ে যাওয়ায় নিরাপত্তা শঙ্কা’ দেখা দিয়েছে দাবি করে প্রবেশ নিয়ন্ত্রণে পদক্ষেপ নিয়েছে কর আদায়ের এ সংস্থাটি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) এক নোটিসে এনবিআর বলেছে, রাজস্ব ভবনে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণের লক্ষ্যে এনবিআর ও ভবনের অন্যান্য দপ্তরে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীকে ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) হতে দাপ্তরিক পরিচয়পত্র ব্যবহার করে রাজস্ব ভবনে প্রবেশের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।

রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ে সংস্থার বিভিন্ন বিভাগের দপ্তর রয়েছে। এরমধ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সেল-সিআইসি, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, আয়কর ও মূল্য সংযোজন কর বা ভ্যাটের বৃহৎ করদাতা ইউনিট এবং আপিল বিভাগ অন্যতম।

ফেব্রুয়ারির নির্বাচনে প্রায় দুই দশক পর বিএনপির নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রশাসনের অদলবদলের মধ্যে এনবিআরের চেয়ারম্যানের পদে পরিবর্তন আসে। কর ক্যাডারের কর্মকর্তা আহসান হাবিবকে এনবিআর সামলানোর দায়িত্ব দেওয়া হয়।

এরপর থেকে বিভিন্ন ব্যক্তি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এনবিআর ভবনে আসতে শুরু করেন। তাকে ফুলেল শুভেচ্ছা দিতে ভিড় করলে তিনি সেসব ফিরিয়ে দেন।

ওইসময়ে আহসান হাবিবকে শুভেচ্ছা জানাতে বিভিন্ন ব্যাচভিত্তিক এনবিআর কর্মকর্তারা একযোগে আসা শুরু করলে সেটিও বন্ধ করা হয়। অফিসের সময়ে বিনা অনুমতিতে কারও কর্মস্থল ত্যাগ না করার নোটিস দেয় এনবিআর। তবে রাজনৈতিক পরিচয়ে আসা লোকদের কমানো যাচ্ছিল না; এমনকি পোশাক দেখে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরাও তাদের আলাদা করতে পারছিলেন না।

এর প্রেক্ষিতে এনবিআর ও এই ভবনে থাকা দপ্তরগুলোর কর্মীদের আলাদা করার জন্য তাদের পরিচয়পত্র ব্যবহারে সোমবার এ নোটিস দেওয়া হল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com