মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

নওগাঁয় চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার আ’লীগ নেতা নবারের মৃত্যু

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে
নওগাঁয় চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার আ’লীগ নেতা নবারের মৃত্যু

নওগাঁয় কারাগারে থাকা জাকির হোসেন নবাব (৫৮) নামের কার্যক্রম নিষিদ্ধ এক আ’লীগ নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার ( ৩ নভেম্বর) দুপুরের দিকে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জাকির হোসেন নবান বগুড়ার সোনাতলা উপজেলার জোরগাছা গ্রামের মৃত-আব্দুল জলিলের ছেলে।

নিহত জাকির হোসেন নবাব বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়া তিনি বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।

নওগাঁ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত এক ডাক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, জাকির হোসেন নবাব সাড়ে ১১টা থেকে ১২টা সময়ের মধ্যে মারা গেছেন। কারাগার থেকে তাকে সংকটাপন্ন অবস্থায় আনা হয়েছিল। তার মৃত্যুর কারণ পরে জানানো হবে বলে জানান এই চিকিৎসক।

নওগাঁ জেলা কারাগারের জেল সুপার রত্না রায় বলেন, জাকির হোসেন নবাবকে বিস্ফোরক মামলার আসামী হিসেবে বগুড়া থেকে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছিলো। মঙ্গলবার নবাব কারাগারে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে দ্রুত তাকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। মৃত নবারের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com